
#মি.ক্ষ্যাত
#লেখকঃ মুনতাসির_হাসান_তামিম
#পর্ব_২
তামিম রুমে ডুকে অবাক হয়ে গেলো, কারণ রুমটা অনেক গোছালো আর চারিদিক পুতুলে ঘেরা, বেলকনিতে ফুলের গাছ।
- আপনি আমার রুমে কেনো?
লিমা রুমে ডুকতে ডুকতে বললো,
- আমাকে এখানে থাকতে বলা হয়েছে, তাই আমি এখানে আসছি, আপনি নিশ্চয় লিমা,
- হুম আমি লিমা, আপনার সাহস তো কম নাহ, আপনি এসেই আমার রুমটা দখল করে নিলেন,
তামিম লিমার কথার উত্তরে মুসকি হেসে জানালার বাহিরে তাকিয়ে ব্যাস্ত শহরটাকে দেখতে লাগলো, শহরটায় সে অনেকদিন পর ফিরে এসেছে, চেনা মনে হলেও শহরটা তার এখনো অচেনাই রয়ে গেলো।
একটুপর লিমা তার জিনিসপত্র নিয়ে চলে গেলে তামিম তোয়ালে নিয়ে গোসল করতে চলে গেলো।
রাতে--
রাতে খাবার টেবিলে বসে আছে মি.আনোয়ার সাহেব, তার পাশে বসে আছে লিমা, তামিম গিয়ে লিমার সামনেই বসে পড়লো,
এখানেও এই বাদরটার সামনে বসে আমাকে খাবার খেতে হবে, লিমা মনে মনে বলতে লাগলো।
- তামিম খাবার খেয়ে একটু আমার রুমে আসিও, তোমার সাথে আমার কিছু জরুরী কথা আছে,
গামছায় হাত মুছতে মুছতে আনোয়ার সাহেব বললো,
- জ্বী স্যার,
মি.আনোয়ার সাহেব তার রুমে চলে গেলেন।
লিমার মনে হল তার পায়ে কেউ শুরশুরি দিচ্ছে, লিমা তামিমের দিকে তাকালে শুরশুরি দেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তামিমকে দেখে মনে হচ্ছে সে কিছু করছে নাহ, লিমা
আবারো খেতো মনোযোগ দিলে আবারো শুরশুরি দিতে লাগলো।
তামিম খাবার খেয়ে হাত মুছে আনোয়ার সাহেবের রুমের দিকে যেতে লাগলো।
- স্যার আসতে পারি?
- হুম আসো, আমার রুমে ডুকতে অনুমতি কীসের?
- নাহ স্যার তবুও নেওয়া উচিত,
- তোমাকে যা বলার জন্য ডেকেছি,
- জ্বী স্যার বলেন,
- তুমি নিশ্চয় জানো গত ৬ দিনের মধ্য ৪ জন খুন হয়েছে, এমনকি কে খুন করেছে পুলিশ তা কিছুই জানতে পারছে নাহ,
- স্যার এখানে আমাকে কি করতে হবে?
- তুমি জানো তোমাকে উপর মহল থেকে এই কেস টা সলভ করার জন্য সিলেক্ট করা হয়ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন তুমি নাকি দেশের সবচেয়ে ভালো ইনভেশটিগেটর, যে কেস তুমি নাও সে কেস সলভ না করে নাকি তোমার ঘুম হয় নাহ,
- আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, আজ থেকে কেসটা আমিই সলভ করবো, তার জন্য যা খরচ হবে সব আপনাকেই বহন করতে হবে, যদি আপনি করচ করতে নাহ পারেন তাহলে আপনাকে মূখ্যমন্ত্রীর পদ থেকে ডিমোশন করা হবে,
- তোমার কত বড় সাহস আমাকে ডিমোশনের কথা বল,
- আচ্ছা যায় হোক স্যার আমি এখন আসি,
-ওকে যাও
- গুড নাইট,
------
সকালবেলা
ইন্সপেক্টর বিল্লাল চা খাচ্ছেন এমন সময় তার মোবাইলটা বেজে উঠলো,
- হ্যালো কে বলছেন?
- আপনি কি ইন্সপেক্টর বিল্লাল,
- হুম আমিই ইন্সপেক্টর বিল্লাল, কি হয়েছে বলুন?
- মূখ্যমন্ত্রীর ঘরে খুন হয়েছে, আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসুন,
৩
সকালবেলা বাড়িতে চেচামেচির কারণে তামিমের ঘুমটা ভেঙ্গে যায়, তামিম রুম থেকে বেরিয়ে দেখে সবাই নিচে কান্না করতেছে, তামিম নিচে নেমে দেখে মন্ত্রীর ছোট ছেলে আর ছোট ছেলের বউয়ের মৃতদেহ ফ্লোরে রাখা হয়েছে,
- স্যার কি হয়েছে?
- তামিম আবারো ওই আগের পদ্ধতিতে আমার ছোটছেলেকে মেরে ফেলেছে,
- কি বলতেছেন?
- দুইদিনের মধ্য কে এই খুনি তা তোমাকে খুজে বের করতে হবে, তোমার যত টাকা ফি লাগে খরচ লাগে সব আমি দিবো,
- ওকে আগামী ১২ ঘন্টার মধ্য আপনার ছেলের খুনী আপনার সামনে হাজির হবে,
তামিম আর কিছু নাহ বলে উপরে উঠতে যাবে এমন সময় পুলিশের গাড়ির আওয়াজে দাড়িয়ে পড়ে,
ইন্সপেক্টর বিল্লাল তার সহপাঠি সহ মন্ত্রীর ছেলের রুমের দিকে যেতে চাইলে মি.আনোয়ার সাহেব বাধা প্রদান করেন,
- তোমাদের ওইদিকে যেতে হবে নাহ, এই কেসটা এখন থেকে তামিম লড়বে, ( আমার দিকে ইশারা করে বললো)
- কি বলছেন স্যার,
- হুম আমি সত্যিই বলছি,
- মি. বিল্লাল আপনি আমাকে আগের বার যে গুলো খুন হয়েছে সব খুনের পোস্টমর্টেম রিপোর্ট সহ যা যা প্রমাণ পেয়েছেন সব আমাকে দুপুরের মধ্য পাঠিয়ে দিবেন, আর এই খুন গুলোর পোস্টমর্টেম রিপোর্টও পাঠিয়ে দিবেন,
তামিম আবারো নিচে নামতে নামতে বললো,
- জ্বী স্যার পাঠিয়ে দিবো,
স্যালুট মেরে লাশ গুলোকে তুলতে বলে বিল্লাল সহ তার সহপাঠিরা চলে গেলো,
" ইন্সপেক্টর তামিমকে কেনো স্যালুট মারলো, তামিম আসলেই কি কোনো গোয়েন্দার হ্যাড নাকি অন্য কিছু, গোয়েন্দার মেইন অফিসার হলে তো স্যালুট দিতেই পারে কিন্তু স্যার কেনো ডাকলো " মি.আনোয়ার সাহেব মনে মনে ভাবতেছে,
- স্যার আমি কে সেটা নাহ ভাবাই ভালো,
আনোয়ার সাহেব আবারো অবাক হয়ে গেলো, কারণ তিনি যা ভাবছেন সব তামিম কিভাবে জানতে পারলো, যাক এসব ভাবার সময় নেই,
তামিম রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেলো, তামিম পকেট থেকে মোবাইল বের করে কাকে যেনো কল দিলো,
- কাজ কতদুর এগিয়েছে,
- স্যার কাজ অনেকটা এগিয়েছে, কলেজে যারা আপনাকে কানে ধরিয়েছে তাদের মধ্য দুইজন ড্রাগের পাচার করে,
- অকে, ওদের উপর নজর রাখো আর ওরা কোথায কোথায় যায় সবকিছুর উপর নজর রাখো,
-ওকে স্যার,
এরপর তামিম ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দিলো।
.
.
.
.
.
চলবে
( গল্পের মেইন ভিলেন কে? কে খুন গুলো করতেছে? তামিমের আসল পরিচয়টা কি? আর তামিম মূখ্যমন্ত্রীর ঘরে কেনোই বা এসেছে।)
0 Comments